মালদা

বামনগোলা ব্লকের পাকুয়াহাটের ডিগ্রী কলেজের কমিউনিস্ট হলে অনুষ্ঠিত হয়ে গেল কৌশল মেলা

বামনগোলা ব্লকের পাকুয়াহাটের ডিগ্রী কলেজের কমিউনিস্ট হলে এদিন অনুষ্ঠিত হয়ে গেল কৌশল মেলা। যার পরিচালনায় ছিলেন পাকুয়াহাটের একটি বেসরকারি সংস্থা। এদিন এই সংস্থার অফিসের ফিতা কেটে উদ্বোধন করা হয় এবং কমিউনিটি হলে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও শুভঙ্কর মজুমদার গাঙ্গুরিয়া সারদা তীর্থের মহারাজ স্বামী আত্মাপ্রামানন্দ মহারাজ সহ অন্যান্য আধিকারিক সহ আরও অনেকে। PMKVY-এর অধিনে ছাত্র ছাত্রীদের কম্পিউটার এর উপর কিছু কোর্স শেখানো হবে। প্রধান মন্ত্রী কৌশল বিকাশ যোজনা থেকে যে প্রশিক্ষণ দেওয়া হবে তার মধ্যে প্রথমে প্রশিক্ষণ দেওয়া হবে ৬০ জনকে বলে জানা যায়। এদিন প্রজেক্টারের মাধ্যমে তাদের সবকিছু দেখানো হয়।